September 2, 2026, 12:19 pm

দেওয়ানগঞ্জে পুকুর থেকে ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name
  • আপডেট Wednesday, September 2, 2026
  • 11 জন দেখেছে

জামালপুর প্রতিনিধি:: জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মলেক (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাথরেরচর চিংটিমারি এলাকায় এ অভিযান চালায় সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। গ্রেপ্তারকৃত আব্দুল মলেক পাথরেরচর চিংটিমারি এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ভারতীয় মদের একটি চালান পাথরেরচর চিংটিমারি এলাকা দিয়ে নেওয়া হচ্ছে। খবর পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল মলেক ভারতীয় মদের বোতলগুলো নিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পুকুরে নেমে কচুরিপানার নিচে আত্মগোপন করার চেষ্টা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে এবং সেখান থেকেই আব্দুল মলেককে গ্রেপ্তার করে।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মলেক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজনকে গ্রেপ্তার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর