মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ভাবে উদযাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সানজিদা রহমান এর সভাপতিত্বে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলায় মোট ৫৭টি পূজামণ্ডপে এই দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মোটরবাইকের শব্দ, যানবাহন চলাচলসহ স্বেচ্ছাসেবক নিয়োগ এবং প্রতিমা বিসর্জন নিরাপদে শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া যে কোন বিশৃঙ্খলা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ আমিরুল ইসলাম ভুইয়া মনি, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আতিকুর রাজ্জাক ভুইয়া হিরা, পৌর বিএনপির আহবায়ক মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমন, প্রেসক্লাবের সভাপতি মোঃ আতাউর রহমান, সাবেক সাধারন সম্পাদক সেলিম মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা এ সময় উপস্হিত ছিলেন ওসি (তদন্ত) আবুল কাসেম, উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও মন্দির কমিটির নেতৃবৃন্দ, এবং স্থানীয় সাংবাদিক ও সামজের দায়িত্ববান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।