July 25, 2026, 1:25 pm

দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

Reporter Name
  • আপডেট Saturday, July 25, 2026
  • 0 জন দেখেছে

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অস্ত্র মজুত ও সংশ্লিষ্টতার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
আটকরা হলেন, পটিয়ার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)।
পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দুজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়ায় মো. দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা, একটি লোহা কাটার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই এলাকার ছাতিভাঙা আফছারের গাছবাগান নামক স্থানে অভিযান চালিয়ে মাটির নিচে বা লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।
এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপরাধমূলক তৎপরতা চালানোর উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের চিহ্নিত করা, অস্ত্রের উৎস উদ্ঘাটন এবং সন্ত্রাসী চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর