August 27, 2026, 10:44 pm

কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতসহ গ্রেপ্তার ৭

Reporter Name
  • আপডেট Thursday, August 27, 2026
  • 17 জন দেখেছে

কুমিল্লা প্রতিনিধি:: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদককারবারি ও ডাকাতির প্রস্তুতির সাত জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন সায়মা আক্তার (১৯), সুমি বেগম (২৩) এবং শরীফ হোসেন (৩৩), মো. আরিফ (২৮) ও মো. রমজান হোসেনকে (৩৫)। গৌরীপুর এলাকার এজাহারনামীয় আসামি মো. আল আমিন হোসেন (৪৫) গ্রেপ্তার হন। আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই আজিজুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই রেজোয়ানুল ইসলাম, এসআই আবুল কাওসার, এসআই আরিফুর রহমান, এসআই দিবাকর বড়ুয়া এবং এএসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে ৮ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন সায়মা আক্তার, সুমি বেগম এবং শরীফ হোসেন। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. আরিফ ও মো. রমজান হোসেনকে। নিয়মিত (মারামারি) মামলায় গৌরীপুর এলাকার এজাহারনামীয় আসামি মো. আল আমিন হোসেন গ্রেপ্তার হন। এছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর