June 2, 2026, 8:51 am

টঙ্গীতে দুদিন ব্যাপী চক্ষু ক্যাম্প উদ্বোধন দরিদ্র জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি সুরক্ষায় এগিয়ে এসেছে সাজেদা ফাউন্ডেশন

Reporter Name
  • আপডেট Friday, March 13, 2026
  • 82 জন দেখেছে

শারমিন খানম:: গাজীপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত টঙ্গী এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি সুরক্ষায় এগিয়ে এসেছে সাজেদা ফাউন্ডেশন। নগর উন্নয়ন কর্মসূচি ‘সুদিন’ এর আয়োজনে আরজিআইএল ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতা প্রকল্পে বিনামূল্যে ২ দিনব্যাপী দৃষ্টি ত্রুটি পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
টঙ্গীর কলাবাগান, জিন্নাত মহল্লা, নিষাদনগর এবং কড়ইতলা বস্তিতে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু ক্যাম্পে মোট ৫৬০ নারী ও পুরুষের প্রেসবায়োপিয়া বা নিকটদৃষ্টি ত্রুটি পরীক্ষা করেন ৩৭৪ জন নারী ও ১৪১ পুরুষকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
রিডিং গ্লাসেস ফর ইম্প্রুভড লাইভলিহুডস প্রকল্পটি সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে বর্তমানে দেশের ২৮টি জেলায় বাস্তবায়িত হচ্ছে।
সাজেদা ফাউন্ডেশনের রিডিং গ্লাসেস ফর ইম্প্রুভড লাইভলিহুডস প্রকল্পের ব্যবস্থাপক ডা. খাদিম আল দ্বীন বলেন, অনেক মানুষ ছোট একটি চশমার অভাবে কাজের সক্ষমতা হারিয়ে ফেলেন। এ ধরনের ক্যাম্পের মাধ্যমে আমরা তাদের সহজ সমাধান পৌঁছে দিতে পারছি, যা তাদের দৈনন্দিন জীবন ও জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, সাজেদা ফাউন্ডেশন এবং ভিশন স্প্রিংয়ের অংশীদারিত্বে রিডিং গ্লাসেস ফর ইম্প্রুভড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষের চোখ পরীক্ষা করে প্রায় ৮৫ হাজার মানুষকে চশমা বিতরণ করা হয়েছে।
নগর উন্নয়ন কর্মসূচি ‘সুদিন’ এর প্রজেক্ট ম্যানেজার গীতশ্রী পোদ্দার গীত বলেন, নগর দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবিকায় সহায়ক সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চোখের ক্যাম্পের মাধ্যমে অনেক মানুষ তাৎক্ষণিকভাবে উপকার পেয়েছেন, যা তাদের কাজ ও জীবনে নতুন সম্ভাবনা তৈরি করবে।
চক্ষু ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের রিডিং গ্লাসেস ফর ইম্প্রুভড লাইভলিহুডস প্রকল্পের ফিল্ড অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার তারিকুল আলম, জোনাল ম্যানেজার মো. হাবিবুর রহমান, সুদিন নগর উন্নয়ন কর্মসূচির টিম লিড তানভীর আঞ্জুম তুষার, সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মো. আসাদুজ্জামান রিগ্যান ও জুয়েল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর