July 4, 2026, 6:45 am

তারেক ও জোবাইদার রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ বিএনপির

Reporter Name
  • আপডেট Wednesday, August 2, 2023
  • 190 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ের প্রতিবাদে নয়াপল্টনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। আজ বুধবার বিকেল ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো: আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। বিক্ষোভটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতৃত্বে শুরু হয়ে নাইট এঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল মোড় ঘুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর