October 8, 2026, 9:26 pm

ঢাকা ও গাজীপুরের সড়ক–ফুটপাত দখলমুক্ত করতে আইনি নোটিশ

Reporter Name
  • আপডেট Thursday, October 8, 2026
  • 24 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার উত্তর ও দক্ষিণ এবং গাজীপুর সিটি করপোরেশনের সকল সড়ক–ফুটপাত অবিলম্বে দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল হাসান রাকিব আজ বৃহস্পতিবার এই নোটিশ পাঠান।
স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্রসচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা ও গাজীপুরের পুলিশ কমিশনারকে ওই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে জনস্বার্থে অবৈধভাবে পণ্য বিক্রির জন্য সড়কে ব্যবহৃত ভ্যান, রিকশা ও ঠেলাগাড়ি অপসারণ এবং তা প্রতিরোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, ঢাকার দুই সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশন এলাকার মধ্যে সকল প্রধান সড়ক, সড়ক সংযোগস্থল, ফুটপাত, বাজার এলাকা, স্কুল-জোন, হাসপাতাল-জোন, বাসস্টপ এবং অন্যান্য জনসাধারণের স্থানে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা অবিলম্বে চিহ্নিত করে তা অবিলম্বে অপসারণ করতে হবে। অপসারণের পর পুনরায় ফিরে আসলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নোটিশ প্রাপ্তির পর ৭দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা না নিলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর