August 18, 2026, 10:56 am

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, August 18, 2026
  • 12 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে হেরোইন, গাজা ও ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. সোহেল (২৫), মো. পারভেজ মোল্লা (৩২), শেখ হিমন (২৩), মো. অপু মিয়া (৩৪) ও মোছা. শারমিন ইসলাম (২৮)। সোমবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পৃথক অভিযানে আগানগর ইউনিয়নের কদমতলী, কোন্ডা ইউনিয়নের পানগাঁও ও শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ৩১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাজা ও ২০ পিস ইয়াবা টেবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান তারা প্রকৃত পক্ষে পেসাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। তারা দেশের সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন প্রকারের মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর