মুহম্মদ আবুল বাশার:: বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)’র কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। গত শনিবার ঢাকার যাত্রাবাড়িস্থ ধলপুরে অবস্থিত পরিষদের কেন্দ্রীয় অফিসে আয়োজন করা হয়।বিটিপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও টঙ্গীস্থ মোহাম্মদীয়া খানকাহ শরিফের পরিচালক হযরত শাহছুফি গোলাম মোহাম্মদ সাত্তার মোল্লা (মা.জি.আ) এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলার টঙ্গীস্থ হায়দারী দরবার শরিফের পীর ও বিটিপি’র প্রেসিডিয়াম মেম্বার হযরত শাহ সুফি সৈয়দ আলী রেজা পাহলবী হায়দার (মা.জি.আ.)।প্রধান বক্তার বক্তব্য রাখেন ডেমরাস্থ চিস্তিয়া খানকাহ শরিফের পরিচালক- বিটিপি’র সাধারণ সম্পাদক পীরে তরিকত হযরত ডা. শামসুল আলম চিশতি (মা.)।
বাংলাদেশ তরিকত যুব পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক- চট্টগ্রাম দরবার শরিফের শাহজাদা ছৈয়দ মোহাম্মদ ছরোয়ার আলম শাহ মিডুর সঞ্চালনায় উক্ত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত মোহাম্মদ আলী আকবর,কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হযরত শাহছুফি মিলন পরদেশী,গাজীপুর জেলা আহ্বায়ক সৈয়দ মনিরুল আলম,যুগ্ম আহ্বায়ক হযরত বেল্লাল হোসেন আহমদ শাহ,হয়দারী দরবারের শাহজাদা ছৈয়দ ইত্তেহাদুল আলী হায়দার, ছৈয়দ ঈমামুল আলী হায়দার, উত্তরা যুব প্রতিনিধী মোকছেদুল আরেফিন শুভ, জেলা সদস্য সচীব ছুফি সাধক শেখর শাহ সহ আরু অনেকেই উপস্থিত ছিলেন।