October 3, 2026, 11:41 am

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, September 13, 2026
  • 38 জন দেখেছে

রাজশাহী প্রতিনিধি:: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশন সহ দেশের সকল সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা অনলাইনে এ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলো। এ উপলক্ষে শনিবার সকাল ৯টায় রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের গ্রিন প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
প্রধানমন্ত্রী কর্তৃক তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনের পর নগর ভবনের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি দড়িখরবোনা মোড় হয়ে কাদিরগঞ্জ গ্রেটার রোড হয়ে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। নগর ভবন চত্বরে সংক্ষিপ্ত বক্তৃতা করেন রাসিক প্রশাসক।
এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে আমরা যথাযথভাবে কাজ করে যাচ্ছি। জনসচেতনতা সৃষ্টিতে নগরবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে।
পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। তিন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে আমরা কাজ করে যাব। এ কাজের নগরবাসীর সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, বিএনসিসি মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল গোলাম কবির, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আরএমপির উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর