September 18, 2026, 3:47 pm

ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা জরুরি: চসিক মেয়র

Reporter Name
  • আপডেট Thursday, September 17, 2026
  • 18 জন দেখেছে

চট্টগ্রাম প্রতিনিধি:: ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি বলে গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকেও দায়িত্ব নিতে হবে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে চসিকের মশক নিধন ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভিসাইড প্রয়োগ ও এডাল্টিসাইড ছিটানোর পাশাপাশি নাগরিকদের সচেতন করা হয়।
মেয়র জানান, চসিকের পক্ষ থেকে নিয়মিত লার্ভিসাইড ও এডাল্টিসাইড (মশা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত দুই ধরনের ভিন্ন কীটনাশক) প্রয়োগ এবং সচেতনতামূলক কার্যক্রম চলছে।সকালে লার্ভিসাইড ও বিকালে এডাল্টিসাইড স্প্রে করা হচ্ছে। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া এসব কার্যক্রমের সুফল পাওয়া কঠিন। বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশে জমে থাকা পানি এডিস মশার প্রজননের সুযোগ তৈরি করে। প্লাস্টিকের পাত্র, পলিথিন, ডাবের খোসাসহ পরিত্যক্ত বস্তুতে পানি জমতে না দেওয়ার পাশাপাশি নিয়মিত পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে মেয়র ডা. শাহাদাত বলেন, দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে। যেমন হাসপাতালসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য সেবাকেন্দ্রে ডেঙ্গু রোগীদের জন্য ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু এবং বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা (এনএস-১) ও চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ইউনিটের প্রয়োজনীয়তার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেয়র।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর