July 11, 2026, 12:37 pm

ডেঙ্গু জ্বরে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর

Reporter Name
  • আপডেট Monday, September 4, 2023
  • 112 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: সারাদেশ কাঁপছে ডেঙ্গু জ্বরে। ভয়ংকর রূপ ধারণ করেছে এই রোগ। এবার এডিস মশাবাহী সেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। চিকিৎসকের পরামর্শে এখন তিনি নিজ বাসায় সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

নিলয় বলেন, ‘জ্বর কমে আসার পর রিপোর্ট আসলো ডেঙ্গু পজিটিভ। প্লাটিলেট কমতে শুরু করেছে। ডা. বললেন আরও বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। খুব ইচ্ছা ছিল শুটিং শুরু করব। কিন্তু সম্ভব হচ্ছে না। কবে শুরু করতে পারব সেটাও বলতে পারছি না।’

দুঃখ প্রকাশ এই অভিনেতা বলেন, ‘বুঝতে পারছি আমার জন্য অনেকের ডেট নষ্ট হলো। সবার লসের জন্য সরি ছাড়া আর কিছু বলার নাই। বেঁচে থাকলে ইনশাআল্লাহ সবাইকে পুষিয়ে দেব।’

২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শোবিজে পথ চলা শুরু হয় নিলয়ের। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। নিলয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’। এটি মুক্তি পায় ২০১৪ সালে। যদিও সিনেমায় নিয়মিত হননি নিলয়। কয়েক বছর ধরে টিভি নাটকে কাজ করছেন নিয়মিত। সারা বছর খুবই টাইট সিডিউলে থাকেন এই অভিনেতা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর