July 4, 2026, 3:51 pm

ডিএমপির ৫ কর্মকর্তার নতুন পদায়ন

Reporter Name
  • আপডেট Tuesday, August 12, 2025
  • 61 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুইজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং তিনজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন পদে পদায়ন করা হয়েছে। সোমবার (১১ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক দুই আদেশে এই পদায়ন করা হয়। পদায়নকৃত ডিসিদের মধ্যে আ ফ ম আনোয়ার হোসেন খানকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে এবং মোহাম্মদ মোর্শেদ আলমকে সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে পদায়ন করা হয়েছে। অন্যদিকে এসিদের মধ্যে শিরিন আক্তারকে পিআর অ্যান্ড এইচআরডি বিভাগে, জান্নাতুল ফেরদৌসকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং মনোয়ারা আকতার রিফাতকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর