June 12, 2026, 1:16 am

ডিএমপির মুখপাত্রসহ ১২ পুলিশ সুপারের বদলি

Reporter Name
  • আপডেট Thursday, June 11, 2026
  • 4 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনসহ ১২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) আবু সাইমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পঞ্চগড় থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির ডিসি মনিরুল ইসলামকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে মৌলভীবাজার থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এছাড়া ডিএমপির ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার করা হয়েছে। ঝিনাইদহ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করা পুলিশ সুপার মাহফুজ আফজালকে এপিবিএনে সংযুক্ত করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার ও ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর