July 23, 2026, 11:26 pm

‎ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

Reporter Name
  • আপডেট Sunday, December 14, 2025
  • 223 জন দেখেছে

‎নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চাঁদের কাছ থেকে ১টি ধারালো চাপাতি, ১টি ছুরি ও দুটি সুইস গিয়ার উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিক। ‎এর আগে রোববার (১৪ ডিসেম্বর) ভোর রাতে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, মো. আপন (২৪), আজিজুল হক (২৮), মানিক ইসলাম (২২) ও আলী হোসেন বিজয় (২০)।
‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, ডাকাতির উদ্দেশ্যে গ্রেপ্তারকৃতরা একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধারালো দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর