July 9, 2026, 3:06 pm

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৬

Reporter Name
  • আপডেট Thursday, June 27, 2024
  • 121 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— খুলনা জেলার রূপসা থানা এলাকার রুবেল ফরাজী ওরফে রিফাত ফরাজী (৩০), ফরিদপুরের ভাঙ্গা থানার শহিদুল ইসলাম ওরফে শহীদ (৪২), পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা এলাকার সোহেল রানা (৩৬), খুলনা জেলার লবণচড়া থানার কাউসার ইসলাম (৩৫), একই জেলা ও থানা এলাকার বাপ্পি শেখ (৩০) এবং হিরো হাওলাদার (৩০)।
কাশিমপুর থানার ওসি সারোয়ার জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাশিমপুর থানাধীন তেতুইবাড়ি এলাকায় ঘড়ি ডিটারজেন্ট ফ্যাক্টরিসংলগ্ন একটি বাগানে অভিযান চালানো হয়। পরে রাত দেড়টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাদের ঘেরাও করে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লোহা কাটারসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত ডাকাত সদস্য রুবেল ফরাজী ওরফে রিফাত ফরাজীর বিরুদ্ধে ইতিপূর্বে ১৯টি, শহিদুল ইসলাম ওরফে শহিদের বিরুদ্ধে ১০টি, সোহেল রানার বিরুদ্ধে ১০টি, কাউসার ইসলাম ওরফে আলি ওরফে বীরু আলী ওরফে আলীর বিরুদ্ধে ২টি মামলা এবং বাপ্পি শেখ ও হিরো হাওলাদারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর