July 26, 2026, 5:43 am

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলে মা-ছেলের

Reporter Name
  • আপডেট Saturday, February 7, 2026
  • 136 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে জান্নাতি (৩৫) ও জুনায়েদ (২) নামে মা ছেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শিলমুন আকিজ বেকার্স সংলগ্ন ভৈরব রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে জান্নাতি ও তার শিশু সন্তান জুনায়েদ। তারা টঙ্গীর তিস্তারগেট এলাকার জনৈক নূরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে ওই এলাকা দিয়ে জান্নাতি বেগম ছেলে জুনায়েদকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব লাইন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রেনে তাদের দেহের অংশ খণ্ড বিখণ্ড হয়ে যায়। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছে টঙ্গী রেলওয়ে ফাড়ি পুলিশ। তবে এটি অসতর্কতার কারণে দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
টঙ্গী রেলওয়ে ফাড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) রহিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর