July 9, 2026, 1:51 pm

ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Sunday, June 2, 2024
  • 108 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: পবিত্র ঈদুল আজহায় গরুবাহী ট্রাক রাস্তায় ওঠানো-নামানো করতে পারবে না বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো: মাহবুব আলম। গতকাল রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা মোড়ে আসন্ন ঈদযাত্রায় ট্রাফিক সচেতনতা ও যানবাহনের শৃঙ্খলায় বিশেষ অভিযান পরিচালনা উপলক্ষে ট্রাফিক পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জিএমপি কমিশনার মো: মাহবুব আলম বলেন, আমরা নির্দেশনা দিয়েছি কোরবানির পশুর হাটের ভেতরে গরু লোড-আনলোড হবে, রাস্তায় লোড আনলোড হতে পারবে না, রাস্তায় গরুবাহী ট্রাক থাকতে পারবে না।
তিনি বলেন, ট্রাফিক সচেতনতায় গণপরিবহন শ্রমিক ও মালিকদের সঙ্গে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়া হবে। একই সঙ্গে গার্মেন্টসের মালিক ও শ্রমিকদের সঙ্গে সচেতনতার জন্য তাদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেওয়া হবে। এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল ও অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে পুলিশ কমিশনারের নেতৃত্বে গণপরিবহনে ট্রাফিক আইন ও নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মো: আহমার উজ্জামান, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: আলমগীর হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর