August 25, 2026, 8:44 am

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • আপডেট Tuesday, June 11, 2024
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চাঁদপুরের হাজীগঞ্জ বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ জুন) বিকেল ৩টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সবুজ (২৫) নামের একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির অটোরিকশাটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সব যাত্রী গুরুতরভাবে জখম হন। একজনের মরদেহ থানায় নেয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। অটোরিকশা ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর