October 8, 2026, 9:31 pm

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা জব্দ

Reporter Name
  • আপডেট Thursday, October 8, 2026
  • 19 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও ২ বিজিবির যৌথ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস রিলিজে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন জনৈক মঞ্জুর মেম্বারের প্রজেক্টের কেওড়া বাগানে ইয়াবার একটি বড় চালান মজুত রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫ ও ২ বিজিবির সদস্যরা সেখানে যৌথ অভিযান পরিচালনা করেন। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসআরবি। একই সঙ্গে ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর