May 31, 2026, 9:15 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে বোলিংয়ে পাকিস্তান, ভারতীয় একাদশে দুই পরিবর্তন

Reporter Name
  • আপডেট Sunday, February 15, 2026
  • 130 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে মাঠের লড়াই। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
ম্যাচে পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও ভারতীয় একাদশে এসেছে দুটি বড় পরিবর্তন। ওপেনার হিসেবে অভিষেক শর্মা ফিরেছেন দলে, যার ফলে জায়গা হারিয়েছেন সঞ্জু স্যামসন। এছাড়া পেসার আর্শদ্বীপ সিংয়ের বদলে স্পিন আক্রমণে শক্তি বাড়াতে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে চায়নাম্যান কুলদ্বীপ যাদবকে।
ভারতের একাদশ:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটকিপার), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জসপ্রিত বুমরাহ।
পাকিস্তানের একাদশ:
সালমান আলী আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, বাবর আজম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান (উইকেটকিপার), শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও উসমান তারিক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর