July 4, 2026, 5:19 am

টিসিবির জন্য ১২১ কোটি ৬৫ লাখ টাকার ডাল-তেল কিনবে সরকার

Reporter Name
  • আপডেট Wednesday, August 30, 2023
  • 136 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৪০ লাখ লিটার রাইস ব্র্যান তেল ও ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি মশুর ডাল ৯৫ টাকা ৯ পয়সা এবং প্রতি লিটার রাইস ব্র্যান তেল ১৬১ টাকা ৫০ পয়সা করে কেনা হবে। এতে মোট খরচ হবে ১২১ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকা৷

এই মশুর ডাল ও রাইস ব্র্যান তেল কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৩০ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৪০ লাখ লিটার রাইস ব্র্যান তেল মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে ৬৪ কোটি ৬০ লাখ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, এতে প্রতি লিটার রাইস ব্র্যান তেলের দাম পড়বে ১৬১ টাকা ৫০ পয়সা। আগের দাম ছিল ১৬৯ টাকা ২৫ পয়সা। এ হিসাবে আগের তুলনায় এবার টিসিবির জন্য কিছুটা কম দামে রাইস ব্র্যান তেল কেনা হচ্ছে।

সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে ৫৭ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, এবার প্রতি কেজি মশুর ডালের দাম পড়বে ৯৫ টাকা ৯ পয়সা। আগের দাম ছিল ৯৪ টাকা ৪৪ পয়সা। এ হিসাবে এবার কিছুটা বেশি দামে মশুর ডাল কেনা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর