July 10, 2026, 6:39 pm

টাঙ্গাইলের মধুপুরে পুলিশ চেকপোস্ট উদ্বোধন

Reporter Name
  • আপডেট Wednesday, April 3, 2024
  • 111 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল :: টাঙ্গাইলের মধুপুর পৌর সভাধীন নরকোনা এলাকায় পুলিশ চেকপোস্ট উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৩ এপ্রিল)  দুপুরে  ঢাকা -টাঙ্গাইল – জামারপুর আঞ্চলিক  মহাসড়কের মধুপুর পৌরসভাধীন নরকোনা এলাকায় এ পুলিশ চেকপোস্ট উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত  সরকার মোহাম্মদ কায়ছার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত  পুলিশ সুপার( ক্রাইম) মো. শরফুদ্দিন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি, মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান,  পৌর মেয়র আলহাজ্ব মো সিদ্দিক হোসেন খান, আলোকদিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু নাইম মো জিহাদ, অরণখোলা পুলিশ ফাড়ি ইনচার্জ  আ. ছাত্তার সহ মধুপুর থানার সকল পুলিশ অফিসার,পুলিশ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর