August 25, 2026, 10:39 am

টাঙ্গাইলের ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Monday, May 13, 2024
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল :: টাঙ্গাইলের ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত সর্বজনীন পেনশন স্কিম মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। এ সময় তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদ, এনজিও ও ব্যাংকের ১৭ স্টল স্থান পায়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ফাহিমা বিনতে আখতার, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাকসহ আরও অনেকেই। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ছোট মনির পেনশন স্কিমের সুবিধা তুলে ধরে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসার অনুরোধ জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর