স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল রবিবার বিকেলে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলনা শাইদুর রহমান।
টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বিজয় বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক পীরজাদা মো: নোয়াব আলীর সভাপতিত্বে এবং সাংবাদিক তৈয়বুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক বাস্তবায়ন পত্রিকার সম্পাদক মোঃ আলী আকবর। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মামুনুর রশিদ মোল্লা, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগরের সভাপতি মোঃ মনিরুল ইসলাম রাজিব, বিজয় বাংলা টিভির নির্বাহী সম্পাদক মো: সাদেক হোসেন খান, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সদস্য মো: জাফর আলী, মো: লিটনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।