শামীমা খানম :: গাজীপুর মহানগর টঙ্গীর মফিজ কমিশনার রোড ঈদগা মাঠ বউবাজার ২৯ শে ডিসেম্বর শুক্রবার রাত আটটায় টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে শীতকালীন বস্ত্র বিতরণ ও নৌকার প্রচারণা সভার আয়োজন করা হয়। মোঃ আবু হানিফ এর সভাপতিত্তেটঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার, কাউন্সিলর ৫৭ নং ওয়ার্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমান উদ্দিন সরকার সাবেক সভাপতি টঙ্গী থানা ছাত্রলীগ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ সাবেক কমিশনার, মোঃ আফিল উদ্দিন সাবেক যুগ্ম আহবায়ক ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ ।মোঃ লিটন উদ্দিন সরকার সাধারণ সম্পাদক পদপ্রার্থী টঙ্গী পূর্ব থানা যুবলীগ, মোঃ এ,বি,এম আসলাম ,সভাপতি বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি, অ্যাডভোকেট মোঃ সুমন মিয়া, বিপুল দাস পলাশ, মোঃ সাজিদ মোঃ আবু সাঈদ পোটন। সাধারণ সম্পাদক সেলিম দেওয়ানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার ।
আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার বলেন, অসহায় শীতার্ত মানুষের মাঝে ২০০ কম্বল বিতরণ ও ৭ই জানুয়ারি নৌকার নির্বাচনী প্রচারণা সভার এই আয়োজন। টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও আলাভ জনক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি দেশের মানুষের জন্য কাজ করে আসছে। সুবিধা বঞ্চিত অসহায় মানুষের জন্য কাজ করে অবহেলিত মানুষগুলোর পাশে সহায়তার আশ্বাস নিয়ে তাদের পাশে দাঁড়ায়। বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন সারাদেশে সুনাম ছড়িয়ে পড়েছে। খুব শীঘ্রই সারা বাংলাদেশে এর উন্নয়ন আরও অগ্রগতি ছড়িয়ে পড়বে।। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ শফিকুল ইসলাম, মোঃ হেলাল খান, মোহাম্মদ আবদুর রহমান ,রাসেল, নুর মোহাম্মদ ,জহির খান ,বিপ্লব আলী, রবিন মিয়া, আরিফ শেখ ,রুবেল মিয়া ,আপন মিয়া, রুবেল খান, ভাসানি, সালমান বাবু, কামাল হোসেন, আব্বাস উদ্দিন, হাবিল মিয়া ,বাবু হোসেন, জাহিদ ,আরিয়ান আহমেদ জনি, সুরুজ ,মোহাম্মদ নূর ভুটু, জহুরা বেগম ,শিল্পী বেগম ও লিলি আক্তার।।