October 8, 2026, 3:10 pm

টঙ্গী বাজারে নকল প্রসাধনী রাখার অভিযোগে ৯৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Friday, December 12, 2025
  • 245 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গী বাজার কসমেটিকস মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার এক অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নকল কসমেটিকস পন্য রাখার অপরাধে মা বাবার দোয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার, মেচিং কর্নারকে ২০হাজার টাকা ও রংধনু কসমেটিক্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, শীতের শুরুতে প্রসাধনী সামগ্রীর ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পায়। এসময় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে নকল, ভেজাল, অননুমোদিত, মেয়াদ উত্তীর্ন মালামাল কৌশলে বিক্রি করে থাকল। এসব অপকর্ম রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর