May 26, 2026, 11:53 am

টঙ্গী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ মনিরুল আলম গাজীর ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Friday, June 23, 2023
  • 161 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ইসলামি টেলিভিশন, সময় টিভির সাবেক গাজীপুর জেলা প্রতিনিধি ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ মনিরুল আলম গাজী (৬০) ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ বাদ জুমা কালীগঞ্জের জামালপুর গ্রামে নামাজে জানাযা শেষে মা-বাবা ও বড় ভাইয়ের কবরের পাশে দাফন করা হবে। এর আগে বাদ ফজর উত্তরার বাসায় তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। তার মৃত্যুতে টঙ্গী ও গাজীপুরের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বিজয়বাংলা টিভি ডটকম এর প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, শাহজাহান সিরাজ সাজু, সৈয়দ আতিক, আলহাজ্ব মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর