July 4, 2026, 4:29 pm

টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

Reporter Name
  • আপডেট Tuesday, February 11, 2025
  • 155 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে ফ্যাসিষ্ট পলাতক খুনি হাসিনার নৈরাজ্যের পতিবাদে এবং আওয়ামী লীগসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুষ্কৃতীকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী বাজার আশরাফ সেতু কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী স্টেশন রোড এলাকায় গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বেনজির আহম্মেদ পিন্টুর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা জাবেদ মাহমুদ, আব্দুল কুদ্দুস সিতুল, আবুল খায়ের শিমুল, মোবারক হোসেন মিলন, ওয়াজেদুল ইসলাম মবিন, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, হজরত আলী, মোকতাদির আহম্মেদ লিপু মোল্লা, জুয়েল রহমান, বিজয় সরকার, আবুল হোসেন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্যাসিষ্ট পলাতক খুনি হাসিনা, তার দোসর জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের মাটিতে নৈরাজ্যের পায়তারা করছেন এবং আওয়ামী লীগসহ নিষিদ্ধ সংগঠন ছাএলীগের দুষ্কৃতীকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর