June 2, 2026, 1:14 pm

টঙ্গী-গাজীপুরে সন্ত্রাস চাঁদাবাজী মাদক চলবে না: এমপি রনি

Reporter Name
  • আপডেট Saturday, March 7, 2026
  • 97 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গী-গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি বলেছেন, ‘আইন-শৃঙ্খলা সভায় আমরা পুলিশ কমিশনারকে স্পষ্ট বলে দিয়েছি, টঙ্গী গাজীপুরে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকে জড়িতদের আমরা চিনি না। আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। কোনো অনুপ্রবেশকারী আমাদের দলে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
শুক্রবার ৬ মার্চ টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে টঙ্গী পশ্চিম থানা বিএনপি আয়োজিত মাসব্যাপী গণইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।এমপি রনি বলেন, ‘আমাদের দলীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা জাঁকজমকপূর্ণ কোনো ইফতার মাহফিল করছি না। তৃণমূল মানুষকে ইফতার করাতে চেয়ারম্যানের নির্দেশে গত বছর থেকে গাজীপুর মহানগরে আমরা গণইফতার শুরু করি, যা চলমান রয়েছে।
সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আইন-শৃঙ্খলা সভায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারর কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি এবং গাজীপুর-১ আসনের এমপি আইন-শৃঙ্খলা সভায় জিরো টলারেন্স ঘোষণা করেছি। তবে বিভিন্ন দল থেকে অনুপ্রবেশ করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রফেসর বসির উদ্দিনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সাবেক এমপি আলহাজ হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, ভিপি আসাদুজ্জামান নূর, গাজী সালাহউদ্দিন, এজিএস সাজেদুল ইসলাম, ও কাউন্সিলর জাহাঙ্গীর আলম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর