May 31, 2026, 12:18 pm

টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, February 28, 2026
  • 146 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুরের টঙ্গীতে ইফতার মাহফিলের আয়োজন করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পাগাড় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা রয়েল হায়দার।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল হোসেন মন্ডল গাজীপুর সিটি কর্পোরেশন-এর ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে নিজেকে আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওয়ার্ডটি অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা পূরণ এবং পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, নির্বাচিত হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার, মশকনিধন কার্যক্রম জোরদার, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। ইফতার মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ধর্মীয় পরিবেশ ও সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর