শামীমা খানম:: গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজার বস্তি কবরস্থান এলাকায় মাদক ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে অবলম্বন করে রমরমা মাদক ব্যবসা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাজী মাজার বস্তি এলাকায় কয়েক দফায় অভিযান চালিয়ে মাদকমুক্ত করা হয়। এর ফলে স্থানীয় এলাকাবাসীর মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে। কিন্তু স্বস্তি ফিরে আসলেও আবারো ওই এলাকায় মাদক ব্যবসা শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ হাজী মাজার বস্তিতে রহিম ও ইয়ামিন নামের দুই মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ওই এলাকায় আবারো প্রকাশ্যে মাদক ব্যবসা শুরু করেছেন। রহিম ও ইয়ামিনের ছত্রছায়ায় একদল যুবক ওই এলাকা নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে কথা হয় মুক্তার ও আনোয়ারের সাথে। তারা বলেন, মাদক যারা নিয়ন্ত্রণ করেন আপনারা তাদের কাছে যান। এ বিষয়ে বিএনপি নেতা মিন্টু আজাদ বলেন, এখানে কোন মাদক ব্যবসা হয় না।
ওই এলাকায় দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এখানে কোন মাদক ব্যবসা হয় না। অনুসন্ধানে গেলে দেখা যায় কয়েক জন মহিলা দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে এই সকল মাদকের টাকার লেনদেন, ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাজী মাজার কবরস্থানে বিক্রি হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ইয়াবা সহ অন্যান মাদক দ্রব্য।
এ বিষয়ে জানতে চাইলে রহিম সাংবাদিকদের বলেন, বিএনপি নেতাদের সাথে কথা বলে দেখি কি তথ্য দেওয়া যায় আপনাদের।
এদিকে তথ্য সংগ্রহ করতে গেলে মাদক ব্যবসায়ীরা সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে তেরে আসেন তথ্য সংগ্রহ করতে আসেন কেন এখানে। মাদকবিরোধী অভিযানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রহিমের মাদক ব্যবসা বন্ধ করবে কে। উর্দ্ধতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে হাজী মাজার এলাকার বিএনপির অফিসে যোগাযোগ করা হলে মিন্টু আজাদ বলেন, মাদক যে বিক্রি করছে তাকে ছাড় দেওয়া হবে না। আমি গ্রামের বাড়িতে আছি। বাড়ি থেকে এসে অবশ্যই ব্যবস্থা নিচ্ছি।