August 5, 2026, 5:14 pm

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

Reporter Name
  • আপডেট Wednesday, August 5, 2026
  • 9 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে যথাযথ মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. রাশেদুল ইসলাম কিরন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আশরাফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ও সমাজসেবক সৈয়দ ওমর ফারুক ফয়সাল।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. রাশেদুল ইসলাম কিরন জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, “শিক্ষার্থীদের দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্বে এগিয়ে আসতে হবে।” বক্তব্য শেষে তিনি নিজ উদ্যোগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) মো. মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) আব্বাস আলী, ভোকেশনাল শাখার ইনচার্জ হাবিবুর রহমান এবং সিনিয়র শিক্ষক গুলজার হোসেন, জাকির হোসেন ও আলমগীর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। কর্মসূচির শেষ পর্বে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর