July 9, 2026, 6:05 pm

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টারে উন্নীত করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name
  • আপডেট Thursday, July 9, 2026
  • 18 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টারে উন্নীত করা হবে| আগের চেয়ে এই উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংখ্যা বেড়েছে| এ কারণেই সরকার এ পরিকল্পনা হাতে নিয়েছে| শিশুদের কর্মদক্ষ করে তুলতে প্রশিক্ষণ প্রয়োজন| দক্ষ শিশুদেরকে এখানে কয়েদি হিসেবে রেখে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়| এখানে সংশোধিত ও প্রশিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে| পরবর্তীতে কর্মজীবনে তারা সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজে ও তার পরিবারকে দেখভাল করতে পারে| আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর কলেজগেট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন|

মন্ত্রী বলেন, এই কেন্দ্র থেকে বের হওয়ার পর তারা যেন আর কোনো অন্যায় বা বিপথে না যায়, সে জন্য উন্নয়ন কেন্দ্রে চিকিৎসা ও মনস্তাত্ত্বিক সহায়তা দেওয়া হবে| এছাড়াও এখানকার শিশুদের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছি| তাদের খাবারের মান নিয়ে কারও কোনো অভিযোগ নেই|

মন্ত্রী আরো বলেন, ভবঘুরেদের প্রশিক্ষিত করার জন্য আলাদা সেন্টার রয়েছে| আদালতের মাধ্যমে ভবঘুরেদের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়| অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে ফিরে এসে পুরোনো পেশায় ফিরে যান| সামাজিক আন্দোলন ছাড়া আইন, পুলিশ ও ম্যাজিস্ট্রেট দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে এমন ধারণা করা যাবে না| মাদকদ্রব্য সেবন বন্ধ ও নারী নির্যাতন রোধ করতে গেলে জনমত ˆতরি করতে হবে

এ সময় উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু ইউসুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহা মোহাম্মদ মাহবুব, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, ডিসি (সিএসবি) মহিউল ইসলাম, শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ|

এদিকে মন্ত্রীর সরকারি সফর উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর