July 9, 2026, 11:23 am

টঙ্গীর বোর্ড বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আব্দুস সালাম মন্ডল সাধারণ সম্পাদক বকুল মিয়া

Reporter Name
  • আপডেট Sunday, December 3, 2023
  • 180 জন দেখেছে

মো. জাফর আলী, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর বোর্ডবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। দিনব্যাপী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মন্ডল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. বকুল মিয়া। নির্বাচনে ২৫২জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।
সভাপতি পদে মো. আব্দুস সালাম মন্ডল (ছাতা) প্রতীক ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজি মো. নুরুল ইসলাম (চেয়ার) প্রতীক পেয়েছেন ২৭ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে হাজী সামসুল আলম মন্ডল (টিফিন ক্যরিয়ার) প্রতীক নিয়ে ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর হোসেন (মোমবাতি) প্রতীকে পেয়েছেন ১৭ ভোট, সহ-সভাপতি পদে নুরুল ইসলাম (ঠেলাগাড়ী) প্রতীকে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মিজানুর রহমান (উড়োজাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বকুল মিয়া (আনারস) প্রতীক নিয়ে ১৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিজউদ্দিন (বাইসাইকেল) প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন (ঘুড়ি) প্রতীকে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গৌতম শাহ গোলাপফুল প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আইয়ুব আলী (হাতপাখা) প্রতীক নিয়ে ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোমিন উদ্দীন (টিয়াপাখি) প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ ভোট। কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ (আম) প্রতীক নিয়ে ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অসিত শাহা (টেবিল ঘড়ি) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ ভোট। দপ্তর সম্পাদক পদে নূর মোহাম্মদ (মোরগ) প্রতীক নিয়ে ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আল আমিন পেয়েছেন ৩৭ ভোট। উল্লেখ্য, আব্দুস সলাম মন্ডল ও বকুল মিয়া প্যানেলের সকলেই নির্বাচনে পাশ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর