August 24, 2026, 2:17 am

টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Monday, October 30, 2023
  • 179 জন দেখেছে

মো: জাফর আলী, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ২২তম বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। মিলের চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলার আবুল হাসেমের সভাপতিত্বে এবং পরিচালক মোঃ হাসানুজ্জামান মল্লিকের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মতিউর রহমান বিকম, নিউ মেঘনা টেক্সটাইল মিলের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জাহিদ আল মামুন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সালা উদ্দন।
সভায় উপস্থিত ছিলেন, নিউ মন্নু ফাইন কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক্ব মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, মোঃ আহম্মদ উল্লাহ, টঙ্গী থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মনির আহম্মেদ, টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী পরিষদের সভাপতি জালাল উদ্দীন মাষ্টার, ৫৫ নং আওয়ামী লীগের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান, খালেদ সাইফুল্লাহ সেলিম, হাজী মোহাম্মদ ইয়াসিন মিয়া, মিলগেইট কো-অপারেটিব মার্কেট পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসা নজমা হোসেন, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা আক্তার আশা, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদার, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীরব প্রমুখ।
সাধারণ সভা শেষে সকল শেয়ার হোল্ডারদের ভোটে পুর্নরায় নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের পরিচালক নির্বাচিত হয়েছেন-মোঃ মতিউর রহমান বিকম, কাউন্সিলর মো: আবুল হাসেম, মোঃ হাসানুজ্জামান মল্লিক ও মোঃ আহম্মদ উল্লাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর