April 20, 2026, 6:47 pm

টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Monday, April 20, 2026
  • 10 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::  গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার পুকুরে ডুবে আমির উদ্দিন গাজী (১২) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
মাদরাসা সূত্র জানায়, আসরের নামাজের পর কয়েকজন বন্ধুর সঙ্গে মাদরাসার পুকুরে গোসল করতে নামে আমির। এ সময় সাঁতার কাটতে গিয়ে সে পানিতে ডুবে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে নিকটবর্তী তায়রুন্নেসা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর