October 4, 2026, 1:42 am

টঙ্গীর এরশাদ নগরের মাদক সম্রাজী রিতা ইয়াবাসহ গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, August 2, 2026
  • 101 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীর এরশাদ নগর মাদক বস্তির মাদক সম্রাজী মোছা. রিতা বেগম (৩৫) ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। তার নামে মাদকের একাধিক মামলা আছে। শনিবার বিকেলে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রিতা টঙ্গীর এরশাদ নগরের এক নম্বর ব্লক বেড়িবাঁধ এলাকার মো. কামাল হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর এরশাদ নগরের এক নম্বর ব্লকের বেড়িবাঁধ এলাকায় জনৈকা জোস্না বেগমের চায়ের দোকানের সামনে থেকে আসামিকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বলেন, গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকের একাধিক মামলা আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর