স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীর মাদক বস্তি আমতলী কেরানীরটেক থেকে আট কেজি গাঁজাসহ নার্গিস আক্তার (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টঙ্গীর আমতলী কেরানীরটেক মাদক বস্তির আলাল উদ্দিনের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে আমতলী কেরানীরটেক মাদক বস্তিতে অভিযান চালিয়ে এই আসামিকে গ্রেপ্তার করা হয়। তার দখল থেকে আট কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন বলেন, ‘এই বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’