July 4, 2026, 5:22 am

টঙ্গীতে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Friday, February 28, 2025
  • 105 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে ৬০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ ফরিদ (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।   বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টঙ্গী কামারপাড়া সংযোগ সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নুর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। গ্রেপ্তার ফরিদ চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দৈয়ারা একাতরি গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে।
র‍্যাব জানায়, কুমিল্লা থেকে একটি মাদকের চালান টঙ্গীতে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী ফরিদকে গ্রেপ্তার করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ১টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর