স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলীম মোল্লার নির্বাচনী প্রচারণা ও ইফতার মাহফিল গতকাল শুক্রবার তার নিজ বাড়ি থেকে শুরু করেছেন। বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সিকদারের সভাপতিত্বে এবং ছাএলীগ নেতা রাসেল আহম্মেদের পরিচালনায় আলোচনা সভা ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল আলীম মোল্লা। অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদ, টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সভাপতি হাজী মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাজী মোখলেসুর রহমান, গাজীপুর মহানগর কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোজাম্মেল হক, ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হাজী মোহাম্মদ ইয়াসিন মিয়া, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, হাজী মুজিবুর রহমান, আবু ওবায়দা বাবুল, হাজী জাকির হোসেন, বাটা সু শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বদুর উদ্দিন, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী মোল্লা, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাবলীগের সভাপতি পদপ্রার্থী মনির হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল ভূইয়া, যুবলীগ নেতা তারেক হাসান ফাহিম, কৃষক লীগ নেতা মোঃ আলমাস আলী, জামির আলী, ছাত্রলীগের সহ সভাপতি ইসমাইল হোসেন মৃধা, মুদাফা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা একরাম হোসাইন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।