গাজীপুর মহানগরীর টঙ্গীর পশ্চিম থানাধীন গাজীপুরা পশ্চিমপাড়া নুরনবী ফাহিমা হাউজ সায়েদ আলী রোড (আমিনুল এর বাড়ি) বাসা নং-২০/৩ এর মেইন গেইটের সামনে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-আফরিন ইসলাম লিপি (২২) ও মোঃ শাহজালাল ঢালি (৩২)। এ সময় তাদের কাছ থেকে ৫২পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার নং-১০, তারিখ-২৯/০৫/২০২৩, ধারা- ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।