মো: জাফর আলী :: ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগ শুক্রবার আলোচনা সভা ও ইফতার মাহফিল টঙ্গীর নতুন বাজার রেলওয়ে শিশু নিকেতন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল কাশেমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ডালিমের পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান এড. আজমত উল্লা খান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, সংরক্ষিত সাবেক সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভুইঁয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আলহাজ্ব কাজী মোঃ সেলিম, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য রাজিব হায়দার সাদিম, টঙ্গী ক্লাবের সভাপতি মাকসুদুর রহমান মাইভী,আওয়ামী লীগ নেতা মোঃ তকদির হোসেন, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠন সভাপতি মোঃ ফারুকুল জামান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।