April 20, 2026, 8:35 pm

টঙ্গীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Saturday, April 18, 2026
  • 22 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের অধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ২০২৫ ইং তারিখে টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকার ১১ তলা গলিতে আসমা মাহবুবের বাসার সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ২৬ (ছাব্বিশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১. আব্দুল্লাহ আল মাসুদ (২৪), পিতা: মৃত আবুল কালাম আজাদ, মাতা: মনোয়ারা বেগম, বাসিন্দা: খরতৈল পূর্বপাড়া, টঙ্গী পশ্চিম, গাজীপুর।
২. মোঃ চঞ্চল (২৯), পিতা: বাবুল মিয়া, মাতা: শাহীনা বেগম, বাসিন্দা। খরতৈল পশ্চিমপাড়া, টঙ্গী পশ্চিম, গাজীপুর।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা নং-৩৮ (০৪) ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণি ৮(গ) ও ৪১ ধারায় রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাদের অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর মহানগর এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, খরতৈল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চলছিল। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর