নিজস্ব প্রতিবেদক:: আহ্সান উল্লাহ্ সরকার ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের সহধর্মীনী মরহুমা সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বাদ জোহর টঙ্গীর বড় দেওড়া আহসান উল্লাহ্ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মো: নোয়াব আলীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সরকার সাইফুল ইসলাম বিপ্লব ও ডা: মুহাম্মদ সাইদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, সরকার শাহানুর ইসলাম রনি, সাদাব সরকার, তাশিক সরকার, প্রাঙ্গন সরকার, আকিব সরকার, ইয়ন সরকার, হৃদয় সরকার, নাশওয়ান সরকার ও তামি সরকার। মিলাদ ও দোয়া পরিচালনা করেন আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন জামে মসজিদের খতিব হযরত মাওলানা আসিফ বিন হারুন।