July 6, 2026, 4:50 pm

টঙ্গীতে হাজী রফিকুল ইসলাম বেদন ও তাঁর পিতা-মাতার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • আপডেট Wednesday, March 4, 2026
  • 128 জন দেখেছে

শারমিন খানম:: টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডের সিরাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে গাজীপুর মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাশেদুল ইসলাম কিরনের শ্রদ্ধেয় বড় ভাই হাজী রফিকুল ইসলাম বেদন এবং তাঁর পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রাশেদুল ইসলাম কিরন এবং সঞ্চালনায় ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবদুর রহিম কালা।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মন্ডল, ৫৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাহাবুদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, দল ও মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর