October 13, 2026, 11:19 am

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির অর্থবিষয়ক সম্পাদক গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, October 13, 2026
  • 28 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির অর্থবিষয়ক সম্পাদক আ. রহিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আ. রহিম টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিমপাড়ার নূর মোহাম্মদের ছেলে। গত ২২ আগস্ট ঘোষিত কমিটিতে তিনি এই পদ পান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাঁড়াশি অভিযানে টঙ্গীর মরকুন এলাকা থেকে রহিমকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, আ. রহিম সদ্যঘোষিত স্বেচ্ছাসেবক লীগের টঙ্গী পূর্ব থানার অর্থবিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর