October 13, 2026, 9:26 am

ঈশ্বরগঞ্জের সাইফুদ্দিন আহমেদ মনি দেশের গর্ব, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছি: আমান উল্লাহ আমান

Reporter Name
  • আপডেট Tuesday, October 13, 2026
  • 2 জন দেখেছে

মো : মেহেদী হাসান ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় বীর মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তাঁর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩নং সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।
আমান উল্লাহ আমান বলেন, “আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, খাল খনন শুরু হয়েছে। জাতিসংঘের মতো জায়গায় বিএনপি নেতৃত্ব দিচ্ছে। এমন পরিস্থিতিতে গুপ্ত, ঘাপটি মেরে থাকা পলাতক ফ্যাসিস্টরা এক হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে যেকোনো মূল্যে ষড়যন্ত্র প্রতিহত করা হবে।”
তিনি আরও বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাইফুদ্দিন আহমেদ মনি সামনের সারিতে থেকে লড়াই করেছেন। তিনি দেশের সম্পদ। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী তাঁদের সেখানে পাঠিয়েছেন বলেও উল্লেখ করেন আমান উল্লাহ আমান।

সাইফুদ্দিন আহমেদ মনির স্মৃতি সংরক্ষণের প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কটি তাঁর নামে নামকরণের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সঙ্গে কথা বলবেন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে তাঁর কবর জিয়ারত করেন আমান উল্লাহ আমানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পরে তাঁরা মোনাজাতে অংশ নেন এবং কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাইফুদ্দিন আহমেদ মনির ছোট ভাই, প্রাবন্ধিক, শিল্প সমালোচক, লেখক ও অনুবাদক মইনুদ্দীন খালেদ। সঞ্চালনা করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান।
এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নেতা ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। আরও উপস্থিত ছিলেন নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার হাবিবুর রহমান হাবিব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস খন্দকার লুৎফর রহমান, যিনি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি।
স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আজিজুল হাই সোহাগ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন ফরিদ, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু ও শরীফ আবেদীন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামাল হোসেন সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, নং সরিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মুসা মিয়া এবং যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল্লাহ খান জামানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাইফুদ্দিন আহমেদ মনির ভূমিকা স্মরণে তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীর এই কর্মসূচিতে নেতারা শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মাধ্যমে তাঁর অবদান স্মরণ করেন। তাঁর স্মৃতি ধরে রাখতে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কটি তাঁর নামে নামকরণের বিষয়ে আমান উল্লাহ আমানের বক্তব্যও কর্মসূচিতে গুরুত্ব পায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর