October 12, 2026, 9:23 pm

গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি ২৭ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Monday, October 12, 2026
  • 24 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় মোট ২ কোটি ২৭ লাখ টাকা জরিমানা করা হয়। আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটের অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও বিস্ফোরক অধিদপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তা এবং সিএনজি স্টেশনসংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশে অবৈধভাবে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর এ অভিযান পরিচালনা করে।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক টিমের উপস্থিতিতে তিতাস আইন ও বিস্ফোরক আইনে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা করা হয়। অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতা নিরূপণ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর