November 18, 2026, 1:20 am

টঙ্গীর সিরাজ উদ্দিন স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আনন্দমুখর পরিবেশের বিকল্প নেইঃ গভর্নিং বডি সভাপতি

Reporter Name
  • আপডেট Monday, November 16, 2026
  • 15 জন দেখেছে
মোঃ জাফর আলীঃ গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী আনন্দঘন ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেক কাটা, আনন্দ-উচ্ছ্বাস ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সভাপতি ও টঙ্গী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরন। তিনি কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী বছর থেকে ক্লাস পার্টি আয়োজনের জন্য কোনো শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হবে না। শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ না দিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকেই এ ধরনের আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, চলতি বছর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারলে তাদের জন্য আরও বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আনন্দমুখর পরিবেশের বিকল্প নেই।
রাজনৈতিক প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অটো পাসের সংস্কৃতি শিক্ষার্থীদের মনোবল নষ্ট করে দিয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতা বিকাশের পথ বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিএনপি সরকার সব সময় শিক্ষার পক্ষে।
আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল করাই নয়, জীবনে একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষকদের সম্মান করা, নিয়মিত পড়াশোনা এবং শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সময় কাটান। কেক কাটা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আনন্দ, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা।
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর প্রতিনিধি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর